রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন ইসি।আজ বুধবার ১৪ই সেপ্টেম্বর বেলা এগারটার সময় এ ঘোষণা দেয়া হয়।
এ সময় অন্য কমিশনারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিততে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ রোডম্যাপ ঘোষণা করেন। পরিকল্পনা বাস্তবায়ন হলে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। তবে সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ায় অনেক পরামর্শ গ্রহণ করা যায়নি বলে মন্তব্য করেন ইসি।
রোডম্যাপ অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর কিংবা ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে।উল্লেখ্য, গত সংসদ নির্বাচন হয়েছিল ২০১৮ সালের ৩০ ডিসেম্বর। এছাড়াও, এবার নির্বাচনী এলাকার সীমানা পুনঃর্নির্ধারণ করা হবে।
এজন্য আগের নীতিমালা পর্যালোচনা করে আগামী বছরের জানুয়ারিতে নতুন নীতিমালা তৈরি করা হবে জানান প্রধান নির্বাচন কমিশনার।
ইসি'র আজকের রোডম্যাপ ঘোষণার ফলে দ্বাদ্বশ সংসদ নির্বাচনের হাওয়া লাগলো রাজনীতির পালে।ধারণা করা হচ্ছে, এই রোডম্যাপের ফলে রাজনৈতিক দলগুলো যেমন চাঙ্গা হবে রাজনীতির মাঠে তেমনি সম্ভাব্য প্রার্থীরা প্রচার প্রচারণায় মাঠের রাজনীতিতে মনোনিবেশ করবেন। ফলে রাজনীতি আগামী দিনগুলোতে ভিন্নমাত্রা নিয়ে নির্বাচনী আবহ তৈরি করবে।রাজনীতিতে ভাঙ্গা গড়া বিরোধ এবং কে কার সাথে থাকবেন তা দৃশ্যমান হবে সহসাই।
ঢাকারিপোর্ট২৪.কম/এমজার/আরএএম