রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2022-06-20 22:35:45
ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে দেশটি সফরে যাবেন। চূড়ান্ত সফরের তারিখ প্রধানমন্ত্রীর দপ্তরের ওপর নির্ভর করলেও সেপ্টেম্বরেই সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।

সোমবার (২০ জুন) শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে আজ সোমবার দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। 

ড . মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ঠিক করেছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরবর্তীতে তিনি আবার জাতিসংঘে যাবেন। আগস্টে তো যাওয়া যাবে না। আর মাত্র জুলাই আছে। 

এখন প্রধানমন্ত্রীর দপ্তর যদি সেটায় রাজি হয়, তাহলে তা পালন করা হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা মনে করি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা ওই সময়টায় প্রথম ১০ দিনই কনভিনিয়েন্ট টাইম (সুবিধাজনক সময়)। তারাও (ভারত) সেভাবে একটা তারিখ দিয়েছে, ওয়ার্কিং ডেট দিয়েছে। 

মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করব। সেটার আলাপ আমরা জেসিসিতে করেছি। 

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম