শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, মন্ত্রিসভায় অনুমোদন


DhakaReport24.com || 2022-06-20 13:33:00
১৮ অক্টোবর শেখ রাসেল দিবস, মন্ত্রিসভায় অনুমোদন

স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে ‘শেখ রাসেল দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

এরই প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর ২০২২ দেশব্যাপী ‘শেখ রাসেল দিবস’ পালিত হবে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২২’ প্রদান করা হবে।


উক্ত পদকের জন্য ইতোমধ্যে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। আবেদনপত্র দাখিলের সময় ৯ জুলাই পর্যন্ত। আবেদনপত্র দাখিলের পর যাচাই-বাছাই কমিটি, মূল্যায়ন কমিটি এবং কেন্দ্রীয় কমিটি কর্তৃক চূড়ান্তভাবে মূল্যায়নের পর আগামী ১৮ অক্টোবর পদক বিজয়ীদের ঘোষণা করা হবে।


ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম