রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ নাগরিকের অস্বাভাবিক  মৃত্যু


DhakaReport24.com || 2022-06-13 10:43:15
রূপপুর পারমাণবিক প্রকল্পে রুশ নাগরিকের অস্বাভাবিক  মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে (আরএনপিপি) কর্মরত এক রাশিয়ান নাগরিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। রোববার (১২ জুন) রাতে গ্রিনসিটির লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রাশিয়ান নাগরিকের নাম ইভানভ এ্যান্টন (৩৩)। তিনি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোশেম কোম্পানিতে ইন্সট্রলার হিসেবে কর্মরত ছিলেন।


ইভানভ প্রকল্পের গ্রিনসিটির ২ নম্বর ভবনের ১২ তলার ১২৬ নং ফ্লাটে থাকতেন। প্রকল্পের সাইট ডিরেক্টর প্রকৌশলী আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার স্থানীয় ও চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা পোস্টকে জানান, রাতে ইভানভ গ্রিনসিটির পাশের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে রুমে ফেরার সময় লিফট থেকে নেমে পড়ে যান। এ সময় তিনি কয়েকবার বমিও করনি। খবর পেয়ে ডাক্তার এসে তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোশেমের ডাক্তার মৃত্যুর ঘটনাকে সার্টেন হার্ট অ্যাটাক বলেছেন।


ঢাকারিপোর্ট২৪.কম/এমএম/আরএএম