শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংক দিবে ২৫৫ কোটি টাকা 


DhakaReport24.com || 2022-06-05 15:35:15
রোহিঙ্গাদের সহায়তায় বিশ্ব ব্যাংক দিবে ২৫৫ কোটি টাকা 

বিশ্বব্যাংক ২৫৫ কোটি টাকার সমপরিমাণ অর্থ কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের অনুদান হিসেবে দেবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

রবিবার (৫ জুন) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ডব্লিউএফপি (বিশ্ব খাদ্য কর্মসূচি) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা জানান প্রতিমন্ত্রী।

মন্ত্রণালয়ের পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং ডব্লিউএফপি-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর জিন্স পেয়ারস চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয় এবং ডব্লিউএফপি'র ঊর্ধ্বতন কর্মকর্তারা।


প্রতিমন্ত্রী এনামুর বলেন, চুক্তির অধীনে ডব্লিউএফপি সেফটি নেট সিস্টেম ফর দা পুওরেস্ট প্রকল্পের মাধ্যমে কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গাদের খাদ্য সহায়তা প্রদান করার লক্ষ্যে বিশ্ব ব্যাংকের আর্থিক অনুদানে প্রকল্পটি পরিচালিত হবে।  

তিনি আরও বলেন, নারীদের পুষ্টি বিষয়ক শিক্ষা প্রদান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যকেন্দ্রে সহায়তা প্রদান, সবজি বাগান তৈরিতে উপকরণ সরবরাহ ও প্রশিক্ষণ দেওয়া, বৃক্ষরোপণ ও সংরক্ষণ করা, পাহাড়ের ঢাল সংরক্ষণ করা, রাস্তা ও নর্দমা পরিষ্কার করা এবং অসামাজিক কার্যকলাপ বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে এই প্রকল্পের মাধ্যমে।

ঢাকারিপোর্ট২৪.কম/এএইচ/আরএএম