রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: ওবায়দুল: কাদের


DhakaReport24.com || 2022-04-30 11:58:00
এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে: ওবায়দুল: কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। আগে গাজীপুরের যে জায়গাটায় যানজট ছিল সেখানেও গাড়ি চলাচল করছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এবার সড়কের অবস্থা ভালো। স্বস্তিতেই ঘর ফেরা মানুষদের ঈদযাত্রা কাটবে।

আজ শনিবার (৩০ এপ্রিল) সিকাল ১১টার দিতে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন শেষে ঈদযাত্রার বিষয়ে এ আশা প্রকাশ করেন তিনি৷

তিনি আরও বলেন, এবারের ঈদযাত্রা স্বস্তিতেই কাটবে। অতিরিক্ত ভাড়ার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার কারণে গতকাল চারটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে। বাস টার্মিনালগুলোতে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত আছে। যাত্রীদের অভিযোগ পেলে তারা ব্যবস্থা নিচ্ছে।

আজকেও গাবতলীতে কয়েকটি পরিবহন দ্বিগুণ ভাড়া নিচ্ছে, এবিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না? সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অভিযোগ যেহেতু এসেছে সেটাকে মিথ্যা মনে করার অবকাশ নেই। ঘটনা ঘটেছে বলেই অভিযোগ আসছে। আমি বিআরটিএ’র চেয়ারম্যানকে এখনই বলে দিচ্ছি অতিরিক্ত ভাড়ার বিষয়ে নজরদারি বাড়াতে ও ব্যবস্থা নিতে।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএইচ/আরএএম