রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ


DhakaReport24.com || 2022-04-26 20:00:00
সব ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের নির্দেশ

দেশের সব ইউনিয়ন পরিষদে (ইউপি) বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে সম্প্রতি পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পত্রের আলোকে দেশের ইউনিয়ন পরিষদগুলোতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হলো।

এর আগে একজন ইউপি চেয়ারম্যান সকল ইউনিয়ন পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনের অনুরোধ করেন। 

এ বিষয়ে ব্যবস্থা নিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে পরে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিবকে চিঠি পাঠানো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম