সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ : আব্দুর রাজ্জাক


DhakaReport24.com || 2022-04-25 17:11:15
আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ : আব্দুর রাজ্জাক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে গণতন্ত্র চর্চা করবে।

আজ সোমবার টাঙ্গাইল শহরে শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন শেষে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, কোন দেশীয় শক্তি, চক্রান্তকারী ও বিদেশিদের যারা পা চাটে- এমন কেউ এ নির্বাচনকে প্রভাবান্বিত করতে পারবে না। একই সাথে আমরা আশা করি, আন্তর্জাতিক বিশ্ব বা সামরিক ও অর্থনৈতিকভাবে যতই শক্তিশালী দেশ হোক-তারা কোনক্রমেই যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ না করে।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে তারা কোনো পক্ষ নেবে না। মার্কিন রাষ্ট্রদূতের এ বক্তব্যের বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, এটিই স্বাভাবিক। এটিকে আমরা অভিনন্দন জানাই। সকলের কাছে এটিই প্রত্যাশা করি। কোনো দেশের কোনো রকম হস্তক্ষেপ আমরা মেনে নেব না।

ড. মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, আগামী নির্বাচনকে বানচাল করতে বিএনপিসহ সরকারবিরোধী দলগুলো নানারকম ষড়যন্ত্র করছে। নির্বাচন ছাড়া ষড়যন্ত্র করে বা চোরাগলি পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য।

ঢাকারিপোর্ট২৪.কম/এমএএন/আরএএম