রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সারাদেশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে


DhakaReport24.com || 2022-04-24 12:32:15
সারাদেশে আবহাওয়ার পরিবর্তন হতে পারে

সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া রোববার দেশের দুই বিভাগে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট সিলেট বিভাগের দুই এক জায়গায় হতে পারে বৃষ্টি। এছাড়া দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, রাজশাহী, পাবনা, গোপালগঞ্জ ও পটুয়াখালীসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরণের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যহত থাকতে পারে ও বিস্তার লাভ করতে পারে।

আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আজ ঢাকায় সূর্য ডুববে সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। আগামীকাল সূর্য উঠবে ভোর ৫টা ২৯ মিনিটে।

ঢাকারিপোর্ট২৪.কম/ওজি/আরএএম