রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬


DhakaReport24.com || 2022-04-02 11:43:15
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৪৬

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের আটক ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১ এপ্রিল) ভোর ছয়টা থেকে শনিবার (২ এপ্রিল) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও মাদকদ্রব্য জব্দ করা হয়।

শনিবার (২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, আটক সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার ৩১০ পিস ইয়াবা, ১৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ১১টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকারিপোর্ট২৪.কম/এসএ/আরএএম