রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিশ্ব ঘুম দিবস আজ


DhakaReport24.com || 2022-03-18 13:06:15
বিশ্ব ঘুম দিবস আজ

আজ বিশ্ব ঘুম দিবস। প্রতি বছর মার্চ মাসের তৃতীয় শুক্রবার এ দিবসটি পালন করা হয়। ২০০৮ সালে প্রথমবার এই দিনটি পালন করে ‘ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিন’ এর ওয়ার্ল্ড স্লিপ ডে কমিটি। 

এই কমিটির মূল উদ্দেশ্য, ঘুমের অভাবে শারীরিক ও মানসিক ক্ষতির বিষয়ে মানুষকে জানানো। বিশ্ব ঘুম দিবস মূলত ওয়ার্ল্ড অ্যাসোসিয়েশন অব স্লিপ মেডিসিনের অর্থায়নে অনুষ্ঠিত বার্ষিক ইভেন্ট। এ বছর এই দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো, ‘গুণগত ঘুম, সুস্থ মন, সুখী পৃথিবী’।

আজকাল আমরা ঘুমের ক্ষেত্রে যেন 'ব্যাংক্রাপ্ট' হয়ে যাচ্ছি। পুরো বিশ্বের পূর্ণবয়স্ক মানুষদের দুই তৃতীয়াংশ মানুষ সঠিকভাবে ঘুমান না। 'World health organization' তাই এই 'sleep loss' এর সমস্যাকে এখন 'এপিডেমিক 'ঘোষণা করেছে।

আসলে খাদ্য বাসস্থানের মতো ঘুমও কিন্তু বেঁচে থাকার অপরিহার্য একটি শর্ত। খাবার কিনতে পয়সা লাগে, অথচ ঘুম কিনতে কোনো টাকা লাগে না। তবুও আমরা ঘুমাতে চায় না। আজকাল রাতের ঘুম ঠিক না হলে পরের দিন সকালে সারাদিন তার প্রভাব থাকছে। আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, বাচ্চারা স্মৃতি হারায়, মেধা কমে যায়। বড়রা হৃৎপিণ্ডের এবং স্নায়ুর সমস্যায় পড়েন। 'ওবেসিটি', 'ডায়াবেটিস', 'অ্যালঝাইমার' এর সম্ভাবনা বাড়ে। 

মনোবিদরা বলেছেন, 'মোবাইলের চার্জ ফুরিয়ে গেলে চার্জ দিতে হয়। ঠিক সে রকমভাবেই আমাদের মস্তিষ্ক, স্নায়ুতন্ত্রকে নিজেদের মতো করে চার্জ করে নিতে হবে। আমাদের সকলের নিজস্ব শারীরিক ছন্দ আছে, সেই মতো খাপে খাপে ঘুমানো দরকার। ঘুমানোর মাধ্যমেই মানুষের শরীরে চার্জ হয়। 

সূত্র: ইন্টারনেট

ঢাকারিপোর্ট২৪.কম/আরএ/আরএএম