রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ফের ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করবে নভোএয়ার 


DhakaReport24.com || 2022-03-17 08:28:00
ফের ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করবে নভোএয়ার 

আগামী ২৭ মার্চ থেকে ঢাকা কলকাতা রুটে পুনরায় ফ্লাইট চালু করবে নভোএয়ার। প্রতিষ্ঠানটি প্রতিদিন নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

ঢাকা থেকে প্রতিদিন ৫টা ২০ মিনিটে (স্থানীয় সময়) কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে এবং কলকাতা থেকে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (স্থানীয় সময়) ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। শিগগিরই ভ্রমণকারীদের জন্য হোটেলসহ ভ্রমণ প্যাকেজও ঘোষণা করা হবে।

প্রসঙ্গত ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ২৭ মার্চ থেকে শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর আগে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ভারতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশে ২০২০ সালের ২৫ মার্চ থেকে কলকাতায় শিডিউল বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা বন্ধ ছিল। তবে পরিস্থিতি বিবেচনায় বাণিজ্যিক ফ্লাইটের পরিবর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় বিশেষ ফ্লাইট চালু ছিলো।

নভোএয়ার বর্তমানে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে আটটি, চট্টগ্রামে পাঁচটি, সৈয়দপুরে পাঁচটি, যশোরে পাঁচটি, সিলেটে পাঁচটি, বরিশাল একটি ও রাজশাহীতে একটি করে ফ্লাইট পরিচালনা করছে।